June 1, 2026, 10:56 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্বকাপেরও খেলবেন মেসি চুক্তি নবায়ন সমঝোতা

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

মেসি–মায়ামি চুক্তি নবায়নে সমঝোতা, খেলবেন বিশ্বকাপের পরও
এএফপিমায়ামি
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫
ফলো করুন
২৪ ঘন্টার খবর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে নবায়ন করতে চলেছেন। এ বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। আনুষ্ঠানিক চুক্ত সই হলে ২০২৬ বিশ্বকাপের পরেও মেজর লিগ সকারেই (এমএলএস) দেখা যাবে মেসিকে।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকার বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৫ মৌসুম শেষে। তবে নতুন চুক্তি হলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময় ও পরও ইন্টার মায়ামিত খেলবেন মেসি। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই।

ক্লাবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী দুই সপ্তাহের মধ্যেই। এমনকিছু হওয়ার মানে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্যারিয়ার শেষ করবেন যুক্তরাষ্ট্রেই।

ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে গোল করার পর লিওনেল মেসি
ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে গোল করার পর লিওনেল মেসিএএফপি
২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। পিএসজিতে দুই বছরের সময়টা ভালো কাটেনি মেসির। তবে এর আগে বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনাকে জেতান বিশ্বকাপ, জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও।

মেসি যদি পরের বিশ্বকাপেও খেলেন, তাহলে এটি হবে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ—যা হবে নতুন রেকর্ড। বর্তমানে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ১৩, সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার (১৬) থেকে মাত্র ৩ গোল দূরে।

আরও পড়ুন
গোলে ফিরলেন মেসি, জয়ে ফিরল মায়ামিও
১৭ সেপ্টেম্বর ২০২৫
গোলে ফিরলেন মেসি, জয়ে ফিরল মায়ামিও

কনমেবল বাছাইপর্বে শীর্ষে থেকে সহজেই বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেখানে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচে করেছেন জোড়া গোল, এই ম্যাচটিই হয়তো তাঁর দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হয়ে থাকছে।

বিশ্বকাপে ১৩ গোল মেসির
বিশ্বকাপে ১৩ গোল মেসিরএএফপি
এমএলএসে ইন্টার মায়ামির হয়ে দ্রুততম ৪০ গোল করার কীর্তি গড়েছেন তিনি। তবে ক্লাবটি এবার ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে ৪–০ গোলে এবং লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা