July 28, 2026, 4:22 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

‘আমি ধরা খেয়ে গেছি’ তামিম ইকবাল

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

আপডেট : ১৮/০৯/২৫ ইং ০৯:২৪ পিএম
২৪ ঘন্টার খবর ফলো করুন

তামিম বললেন, ‘আমি ধরা খেয়ে গেছি’

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ২৪ পিএম
ফলো করুন
২৪ ঘন্টার খবর

‘কেমন আছেন আপনি?’

পূর্বের তামিম ইকবাল হলে সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে হয়তো ‘ভালো আছি’ কথাটা বলেই ক্রিকেটের প্রসঙ্গে চলে যেতেন। কিন্তু গত মার্চের সেই হার্ট অ্যাটাকের পর তামিমের জীবনটাই পাল্টে গেছে। এই প্রশ্নের উত্তরে এখন তামিমকে তাই বলতে হয়, ‘ভালো। শরীর আল্লাহর রহমতে…বিশেষ করে ওই ঘটনার পর ভালোই সুস্থ হয়ে উঠেছি।

পরিবারের সঙ্গে এখন অনেক সময় কাটাতে পারি, যেটা ভালো। আলহামদুলিল্লাহ।’
এটুকু বলে তামিম একটা মিষ্টি হাসি উপহার দিলেন। প্রথম আলো কার্যালয়ে প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে সারাটা সময় এমন হাসিমুখে ও আড্ডার মেজাজেই ছিলেন তামিম। তাঁকে আরেকটু সহজ করতে সঞ্চালক উৎপল শুভ্র বলেন, ‘অফিশিয়ালি আপনার বয়স ৩৬ বছরের কিছু বেশি। কিন্তু আমার কাছে তামিম ইকবালের বয়স ১৪৫ দিন।’

তামিম মুখে হাসি ধরে রেখে চোখের ভাষায় জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকাতেই সঞ্চালকের ব্যাখ্যা, ‘২০২৫ সালের ২৪ মার্চ (তামিমের হার্ট অ্যাটাকের দিন) আমার চোখে তামিম ইকবালের পুনর্জন্ম হয়েছে। এই নতুন জীবনটি ১৪৫ দিনের।’

ভিডিও সাক্ষাৎকারটি গতকাল প্রকাশিত হয় প্রথম আলোর ওয়েবসাইটে। অর্থাৎ ‘পুর্নজন্মে’র পর তামিমের বয়সে আরও দিন যোগ হয়েছে। তবে দিন তো আর আগের মতোই। এই ১৪৫ দিনের জীবনটা সমন্ধে জানতে চাওয়া হয়েছিল তামিমের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এই রান সংগ্রাহকের উত্তর, ‘খুব কঠিন। প্রথমে তো এভাবে ভাবতাম না যে কয়টায় ঘুমাচ্ছি, কয়টায় উঠছি, কতক্ষণ ঘুমাচ্ছি, যেকোনো সাধারণ মানুষের মতোই আমি এসব নিয়ে কখনো ভাবতাম না। এখন ভাবতে হয়। কতক্ষণ ঘুমাচ্ছি, সঠিক সময়ে ঘুমাচ্ছি কি না, যদিও এখনো সঠিক সময়ে ঘুমাই না।’

উ’ৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তামিম
উ’ৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তামিমপ্রথম আলো
স্ত্রী ছাড়াও তামিমের জীবনে এসেছে নতুন সঙ্গী। শুনুন তামিমের মুখেই, ‘ওষুধ হয়ে গেছে এখন আমার আজীবনের সঙ্গী।’ হার্ট অ্যাটাকের পর জীবন নিয়ে তামিমের দৃষ্টিভঙ্গিও পাল্টেছে, ‘অনেক কিছুই পাল্টে গেছে। জীবনে যেকোনো কিছুই হতে পারে, যেকোনো সময়। জীবনকে অনিশ্চিত বলার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি সেই কারণটা খুব কাছ থেকে অনুভব করেছি। আমার মনে হয় জীবনটা পাল্টেছে। কিন্তু এটাও জীবনের সৌন্দর্য যে যা কিছুই ঘটুক সামনে এগোতে হয়। আমিও সামনে এগোচ্ছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা