সিলেটে জকিগঞ্জ ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন “জকিগঞ্জ ঐক্য পরিষদ”-এর উদ্যোগে কোরআন হাফেজ এবং এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট ২০২৫ ইংরেজি, শুক্রবার বিকেল ৩টায় সিলেট উপশহরের স্র্যাক টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আব্দুল মুমিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ জাহিদ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন শুয়েব লস্কর।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম জালালি ও মুফতী মুজিবুর রহমান।
প্রধান বক্তা ছিলেন ডা. দিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুর রহমান সিহাব
কয়েছ আহমদ তালুকদার
মাস্টার আব্দুল ওয়াদুদ
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সভাপতি মোঃ শহিদুল ইসলাম
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুমেল
প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সদস্য নির্বাহী কমিটি আহমদ আল ফয়সাল
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন—
সহ-সভাপতি ফখরুল ইসলাম নান্নু মিয়া, আবুল হোসেন কামরান, শিব্বির আহমদ, সোহেল তালুকদার,মোঃ বাইছ হাসান, মাওলানা মোঃ মাজহারুল ইসলাম জয়নাল, জামাল উদ্দিন চৌধুরী, কাজী মহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুল আহাদ বাবর, সহ-সাধারণ সম্পাদক সামাদ আজাদ, রাসেল আহমদ, মাওলানা আবু হানিফ সাদী, সাংগঠনিক সম্পাদক জামিউল আম্বিয়া রশিদী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া উল কারিম, ক্রীড়া সম্পাদক আদনান আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
আব্দুস সামাদ আজাদ, আব্দুল মুকিত, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাসুদ রশিদ, তারেকুজ্জামান, কাউসার আহমদ, নুরুল ইসলাম নুরু, মাসুদ আহমদ, জাফর ইকবাল, আল-আমিন, রিপন আহমেদ চৌধুরী, কৃপন করসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র গঠন, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার প্রতি অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।