June 1, 2026, 9:17 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সাবেক ভিপি নুরুল

নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সাবেক ভিপি নুরুল
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

আজ বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে নুরুল হক এ প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যাঁরা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।’

আরও পড়ুন
জয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ
৫ ঘণ্টা আগে
জয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসংগঠনগুলোকে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন একটি দিগন্তের সূচনা করবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন ডাকসুর সাবেক এই ভিপি। তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।’

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান নুরুল হক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা