June 1, 2026, 9:17 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

মাহফুজ আহমদ

অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির। তিনি এখনো নেপালেই রয়েছেন। সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরী এলাকায় রয়েছেন অলি। সেখান থেকে জেন জি বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তাও দিয় দিন এক লিখিত বার্তায় অলি নিজের ব্যক্তিগত শোক, সংগ্রাম ও শাসনব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়লেও বাবা হওয়ার ইচ্ছা তার ভেতরে আজও জীবিত।

১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে কে পি শর্মা অলি বলেন, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করে অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে।

তার ভাষায়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ ঘটে যায়নি; তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে।

অলি আবারও দৃঢ়ভাবে নেপালের দাবিকৃত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার প্রসঙ্গ তোলেন এবং বলেন, নাগরিকদের কথা বলার, চলাফেরার ও প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা—এটাই তার জীবনের উদ্দেশ্য।

নেপালে জেন জি বিক্ষোভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা