April 18, 2026, 10:31 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আগের সর্বনিম্ন মূল্যের চেয়েও সাড়ে আটগুন কম মূল্যে মিলবে টিকিট…

সিনিয়র নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫৬

আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় বসবে নারীদের বিশ্বকাপের (ওয়ানডে) আসর। টুর্নামেন্টের জন্য গত ৪ সেপ্টেম্বর থেকে চার দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ ভারতীয় রুপি বা ১.১৪ মার্কিন ডলার। যা আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসের সর্বনিম্ন টিকিট মূল্য।

এর আগে ২০২২ সালের নারীদের বিশ্বকাপে শিশুদের টিকিটের দাম ধরা হয়েছিল ৭ নিউজিল্যান্ড ডলার বা প্রায় ৪.৪৫ মার্কিন ডলার। প্রাপ্ত বয়স্কদের জন্য সর্বনিম্ন টিকিট মূল্য ছিল ১৭ নিউজিল্যান্ড ডলার বা ১০ মার্কিন ডলার। ওই হিসেবে এবার সাড়ে আটগুন কম দামে টিকিট বিক্রি করছে আয়োজন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নারীদের ১৩তম (ওয়ানডে) বিশ্বকাপে অংশ নিচ্ছে আট দল। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। ওই দুই দলের সঙ্গে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান অংশ নিচ্ছে আসরে। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব খেলে মূল আসরের টিকিট পেয়েছে।

আইসিসির বৈশ্বিক ইভেন্টে সর্বনিম্ন দামে টিকিট বিক্রি হলেও মেয়েদের এবারের বিশ্বকাপের পুরস্কারের অর্থ বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন্স, রানার্সআপসহ আসরে অংশ নেওয়া দলগুলোকে মোট ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৬৯ কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। ২০২২ সালের আসরে অর্থটা ছিল ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা