June 1, 2026, 8:19 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ইংল্যান্ডে ‘মিসাইল’ ছুঁড়লেন রাশফো

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

চ্যাম্পিয়নস লিগ
ইংল্যান্ডে ‘মিসাইল’ ছুঁড়লেন রাশফোর্ড, জয়ে শুরু বার্সার

আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬: ২৫
ফলো করুন
২৪ ঘন্টার খবর

দুর্দান্ত খেলেছেন বার্সা তারকা মার্কাস রাশফোর্ডউয়েফা
নিউক্যাসল ইউনাইটেড ১-২ বার্সেলোনা

মার্কাস রাশফোর্ড তাহলে ফিরলেন!

ইংলিশ ফুটবলপ্রেমীরা এই রাশফোর্ডকেই আবার দেখার আশায় দিন গুণেছেন। সেন্ট জেমস পার্কে সেই রাশফোর্ডকে দেখা গেল ঠিকই, তবে ইংলিশ ফুটবলপ্রেমীদের মনে আক্ষেপ জাগতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ধারে বার্সেলোনায় পাঠাল গত জুলাইয়ে। তারপর এই প্রথম তাঁর ইংল্যান্ডে প্রত্যাবর্তন, কিন্তু ইংলিশ ফুটবলপ্রেমীরা কী দেখলেন, তাদেরই ক্লাবের বিপক্ষে রাশফোর্ডের জোড়া গোল! যেন-তেন গোল নয়, দুটি গোলই মনে রাখার মতো।

রাশফোর্ডের জোড়া গোল নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ভালো শুরু পেল বার্সা। রাশফোর্ডের নিজের জন্যও ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। বার্সার হয়ে প্রথম স্কোরশিটে নাম লেখালেন, সেটাও ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেকে। হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন রাশফোর্ড।

তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে জুলস কুন্দের ক্রস পান রাশফোর্ড। বক্সের ভেতরে পোস্ট থেকে বেশ দূরেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বুলেট গতির হেডে পেয়ে যান প্রথম গোল। ১০ মিনিট পর ২০ গজ দূরত্ব থেকে করা শটে রাশফোর্ডের গোলটি দেখে উত্তেজিত ধারাভাষ্যকার প্রথমে বললেন, ‘মিসাইল’ এবং তারপর বলেছেন, ‘ এবার চ্যাম্পিয়নস লিগে মৌসুম সেরা গোলের দৌড়ে থাকবে’।

নিউক্যাসল গোলকিপার পোপ ডান দিকে ঝাঁপ দিয়েছিলেন শটটি ঠেকাতে, ভিডিও রিপ্লেতে তা দেখানোর সময় পোপকে ধারাভাষ্যকারের পরামর্শ, ঝাঁপ দেওয়ার ‘দরকার ছিল না’ কারণ শটটা এতটাই নিখুঁত ছিল! বল জাল ছোঁয়ার মুহূর্তখানেক পরই দেখানো হলো গ্যালারিতে বসে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। রাশফোর্ডের চোখ ধাঁধানো দুটি গোল দেখে তাঁর খুশি হওয়ার কথা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে স্বাগতিক সমর্থকদের জাগিয়ে তোলেন অ্যান্থনি গর্ডন। কিন্তু যোগ করা সময়ের ৭ মিনিটে সমতাসূচক গোলটি আর পায়নি নিউক্যাসল। চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনটা ঘরের মাঠে হারে শুরু হলো প্রিমিয়ার লিগের ক্লাবটির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা