April 20, 2026, 11:32 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফিলিস্তিনকে রোববার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবে পর্তুগাল

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

প্রকাশিত :২০ সেপ্টেম্বর ২০২৫ ,০৪: ৪৫

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল।

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী রোববার আনুষ্ঠানিক এ ঘোষণা দেয়া হবে। এর একদিন পর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পর্তুগালের মধ্য-ডানপন্থি প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো প্রেসিডেন্ট ও সংসদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি চূড়ান্ত করেন। দেশটির সংবাদমাধ্যম কোরেও দা মানহা জানিয়েছে, প্রায় ১৫ বছরের বিতর্কের পর এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। ২০১১ সালে দেশটির বামপন্থি রাজনৈতিক দল লেফট ব্লক প্রথম এ প্রস্তাব সংসদে তোলেন।

পর্তুগালের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো এবং অ্যান্ডোরা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। ফ্রান্স সৌদি আরবের সঙ্গে মিলে নিউইয়র্কে এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করছে।

পর্তুগালের এই পদক্ষেপ এসেছে এমন সময়ে যখন জাতিসংঘের এক ঐতিহাসিক তদন্তে ইসরায়েলের গাজায় সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৫ হাজার আহত হয়েছেন। 

বিভিন্ন দেশের ফিলিস্তিন স্বীকৃতির এসব ঘোষণাকে কঠোরভাবে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে “হামাসের প্রচারণা ছাড়া আর কিছু নয়” বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি দেশের স্বীকৃতির জবাবে অধিকৃত পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা