April 20, 2026, 11:33 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি

অনলাইন ডেস্ক
২৪ ঘন্টার খবর
আপডেট: ৩২ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৩৫

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি। তিনি দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি।

শুক্রবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ চূড়ান্ত করেন। নেপালের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে সুশীলা কারকি শপথ নেন। ৭৩ বছর বয়সী সুশীলা কারকি একজন শিক্ষাবিদ ও নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি।

দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে দিনভর অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিয়োগের ব্যাপারে আলোচনা হয়। প্রেসিডেন্টের দপ্তরের গণমাধ্যম উপদেষ্টা কিরণ পোখরেল জানান, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় প্রশাসন গঠনের ব্যাপারে জেন-জিদের যে দাবি ছিল সেটিও পূরণ হয়েছে।

২০১৫ সালে নেপালের নতুন সংবিধান ঘোষণার পর প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে ৬১ অনুচ্ছেদের আওতায় নিয়োগ দেওয়া হলো। এই অনুচ্ছেদ প্রেসিডেন্টকে রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করার এবং সাংবিধানিক ও ফেডারেল আইনের অধীনে দায়িত্ব পালনের ক্ষমতা দেয়।

এর আগে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত বুধবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা কে পি শর্মা অলি। বেশ কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেন। এরপর থেকে নেপালে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। শুরুতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়ে অনেক বিক্ষোভকারী সামাজিক মাধ্যমে পোস্ট দেন। তবে সুশীলা কারকির নাম আলোচনায় এলে বালেন্দ্র শাহও তাঁকে সমর্থন দেন।

সরকারের দুর্নীতি ও সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সম্প্রতি তীব্র আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। গত মঙ্গলবার তাঁরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভ দমনে গুলি ছোঁড়ে। ওইদিনের সহিংসতায় নিহত হন ১৯ জন। শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা