June 1, 2026, 10:01 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কাতারে ইসরায়েলি হামলা দোহায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ আন্তর্জাতিক ডেস্ক

news reporter md mahfujul Islam

কাতারে ইসরায়েলি হামলা
দোহায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
দোহায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ কাতারে ইসরায়েলের হামলা/ ছবি: X@EyeonPalestine
কাতারে ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দোহায় মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা ‘কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়েছে।’

দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানিয়েছে, তাদের স্থাপনা ও কর্মীদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ (নিরাপদ আশ্রয়ে থাকা) নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তারা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়।
এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।

তিনি জানান, এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন।
আল-আনসারি বলেন, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করছে, তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপও বরদাশত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

যুক্তরাষ্ট্র ইসরায়েল কাতার হামলা হামাস
টাইমলাইন
০৮:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
কাতারে হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ট্রাম্প: ইসরায়েলি মিডিয়া
০৮:৩৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন লক্ষ্যবস্তুরা
০৮:১৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
দোহায় ইসরায়েলি হামলা: কাতারের পাশে ইরান
০৮:০৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
দোহায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
০৮:০৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
দোহায় ইসরায়েলি হামলার ‘কঠোর নিন্দা’ জানালো কাতার
০৭:৫৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
পরবর্তী খবর
দোহায় ইসরায়েলি হামলার ‘কঠোর নিন্দা’ জানালো কাতার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
দোহায় ইসরায়েলি হামলার ‘কঠোর নিন্দা’ জানালো কাতার কাতারে ইসরায়েলের হামলা/ ছবি: X@EyeonPalestine
কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরটিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়।
এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।
তিনি জানান, এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন।
আল-আনসারি বলেন, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করছে, তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপও বরদাশত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।দোহায় ইসরায়েলের হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
কাতার ইসরায়েল হামলা হামাস
পরবর্তী খবর
নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান নেপাল সেনাপ্রধানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান নেপাল সেনাপ্রধানের নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল/ছবি: খবরহাব
জেন-জিদের বিক্ষোভের পর ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে জনগণকে অবহিত করতে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিক্ষোভ চলাকালে জনসাধারণের সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন সেনাপ্রধান।সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘নেপাল সেনাবাহিনী সব সময় নেপাল ও এর জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে প্রাণ ও সম্পদ রক্ষায় সর্বোতভাবে নিবেদিত।’সেনাবাহিনী ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যসহ জনসম্পদ রক্ষাকে যৌথ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে। চলমান অস্থিরতার মধ্যে সংযম দেখিয়ে সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে নেপাল সেনাবাহিনী।
পরবর্তী খবর
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল কাতারে ইসরায়েলের হামলা/ ছবি: X@EyeonPalestine
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
হামাসের একজন সূত্র আল-জাজিরাকে জানিয়েছেন, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে।
হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালর মুখপাত্র বলেন, এই অপরাধমূলক হামলা সব আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের পরিপন্থি এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।।
হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
কাতার ইসরায়েল হামলা ইসরায়েল-ফিলিস্তিন-সংঘাত হামাসপরবর্তী খবর
নেপালে বিক্ষোভকারীদের আগুনে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে বিক্ষোভকারীদের আগুনে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু নেপালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ/ ছবি: সেতোপাতি
নেপালে জেন জি বিক্ষোভকারীদের দেওয়া আগুনে প্রাণ হারালেন সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খনালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকার।

পরিবার সূত্রের খবর, দাল্লু এলাকার বাসভবনে তাকে ঘরের ভেতরে আটকে রেখেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাকে তৎক্ষণাত কির্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি।
এর আগে, সোমবার পার্লামেন্ট ভবনের সামনে তুমুল সংঘর্ষে ১৯ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। মঙ্গলবার মারা যান আরও দুজন
বিক্ষোভকারীরা দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা