April 22, 2026, 11:14 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ট্রাম্পের নিষেধাজ্ঞা বেআইনি ছিল: আদালত

Senior News Reporter Foyej Al amin

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২৮

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছেন দেশটির ফেডারেল আদালত। ট্রাম্প প্রশাসনের প্রায় দুই বিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করার সিদ্ধান্ত ছিল বেআইনি। বুধবার বিচারক অ্যালিসন বারোজ এই রায় দেন।

রায়ে তিনি বলেন, ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মতপ্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। বিচারক এই স্থগিতাদেশ শুধু বাতিলই করেননি, বরং সরকার যেন চলমান অনুদানগুলোর অর্থ আটকে না রাখে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন।

ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ এবং ‘র্যা ডিক্যাল বামপন্থি’ মতাদর্শের অভিযোগ এনেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়টির তহবিল স্থগিত করা হয়। তবে বিচারক বারোজ তাঁর রায়ে বলেন, হার্ভার্ডে ইহুদিবিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না। তিনি মনে করেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে ইস্যুটিকে ব্যবহার করেছে।

আদালতের এই রায় হার্ভার্ডের জন্য একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, এই রায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা এবং আমেরিকান উচ্চশিক্ষার মূল নীতিগুলোর সুরক্ষায় আমাদের অবস্থানকে বৈধতা দিয়েছে।

অবশ্য রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হিউস্টন বলেছেন, বিচারক বারোজ সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামার আমলে নিযুক্ত একজন কর্মকর্তা। তাই তিনি পক্ষপাতমূলক রায় দিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন করদাতাদের অর্থ পাওয়ার সাংবিধানিক অধিকার রাখে না এবং ভবিষ্যতেও তারা অনুদান পাওয়ার অযোগ্য দাবি করেন তিনি। খবর রয়টার্সের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা