April 23, 2026, 11:13 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জকিগঞ্জে বিজিবির অভিযানে মহিষ ও বিড়িসহ ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

Hasan Ahmed News Editor

জকিগঞ্জে বিজিবির অভিযানে মহিষ ও বিড়িসহ ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

সুয়েব রানা: (জৈন্তাপুর)

সীমান্ত সুরক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আবারও সফল অভিযান পরিচালনা করেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী পৃথক পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে তারা।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লক্ষীবাজার বিওপি’র একটি বিশেষ টহল দল মইয়াখালী এলাকায় সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিড়ি ৬,৮৬৪ প্যাকেট জব্দ করা হয়। এর বাজারমূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।

এছাড়া একই দিনে জৈন্তাপুর ও ডোনা বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ১টি এবং ৫০০ কেজি চিনি আটক করে। এসবের সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা।

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন- আমরা সবসময় সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। বিজিবির প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই অভিযান শুধু অবৈধ পণ্য আটক নয়, বরং সীমান্ত জনগণের আস্থা অর্জনের এক অনন্য দৃষ্টান্ত। সীমান্তকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা