April 23, 2026, 11:13 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মারা গেছে’ আফগানিস্তানে ভূমিকম্প

সিনিয়র নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

‘প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মারা গেছে’
আফগানিস্তানে ভূমিকম্প

‘প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মারা গেছে’
হেলিকপ্টারে করে আনা আহতের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হচ্ছে। সোমবার আফগানিস্তানের জালালাবাদে। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ:01সেপ্টেম্বর2025| 21:51 | আপডেট: 01সেপ্টেম্বর 2025| 21:50
রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে দশজন স্বজন হারিয়েছেন মোহাম্মদ আজিজ। আফগানিস্তানের কুনার প্রদেশের নূর গুল জেলার বাসিন্দা তিনি। ওই দশজনের মধ্যে পাঁচজনই আজিজের সন্তান।
সোমবার আজিজ বলেন, তাঁর গ্রামের অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মারা গেছে। এখানকার স্বল্প আয়ের বাসিন্দারা ঘর থেকে শুরু করে সবকিছু হারিয়েছেন। তাদের এখন জরুরি ভিত্তিতে সহায়তা দরকার।
ভূমিকম্প যখন অনুভূত হয় তখন নিজের ঘরে বসে পড়ছিলেন জিয়াউল হক মোহাম্মদী। তিনি পূর্বাঞ্চলের শহর জালালাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রয়টার্সকে জিয়াউল বলেন, কম্পনের সময় উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কম্পনের শক্তি এতটাই বেশি ছিল যে, তা সম্ভব হয়নি। তিনি ও স্থানীয় বাসিন্দারা ভয় আর উদ্বেগে সারা রাত পার করেছেন। মনে হচ্ছিল, যেকোনো সময় আবার কম্পন (পরাঘাত) অনুভূত হতে পারে।

নাম প্রকাশ না করে তালেবান সরকারের কুনার প্রদেশের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এখন আর মরদেহ খোঁজা হচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদের উদ্ধারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, ভূমিধসের কারণে বেশিরভাগ সড়ক দিয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। হেলিকপ্টারে করে উদ্ধারকারীদের অনেকে ঘটনাস্থলে যাওয়ার অপেক্ষায়। তাই আপাতত ধ্বংসস্তূপের নিচে যারা আটকে আছেন তাদের উদ্ধারে জোর দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় গতকাল রোববার মধ্যরাতে আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমি ও বসতঘর ধসে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা ৮০০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা আড়াই হাজারের বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা