April 23, 2026, 11:15 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঘুষ নেওয়ার অপরাধে বরখাস্ত হলেন সহকারী কর কমিশনার

FOYEJ AL AMIN SENIOR NEWS REPORTER

ঘুষ নেওয়ার অপরাধে বরখাস্ত হলেন সহকারী কর কমিশনার

ঘুষ নেওয়ার অপরাধে বরখাস্ত হলেন সহকারী কর কমিশনার
সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৪

কারদাতা মনোনীত আয়কর আইনজীবীকে স্পর্শকাতর নথি সরবরাহ করায় সাময়িক বরখাস্ত হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর অঞ্চল-৫, ঢাকার সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। তিনি এই কর অঞ্চলের সার্কেল-৯৩ এর করদাতা সালাহ উদ্দিন আহমেদের কাছে থেকে ৩৮ লাখ টাকা ঘুস নিয়েছেন। যার বিনিময়ে এই করদাতার মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী বা আইটিপি) স্পর্শকাতর আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড সরবরাহ করেছেন। যার মধ্যে রয়েছে পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপীল ও ট্রাইব্যুনালের আদেশ এবং অন্যান্য ডকুমেন্টস।

এতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘন হওয়ায় জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০১৮ এর বিধি-১২ অনুযায়ী সহকারী কর কমিশনার তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা