June 1, 2026, 10:03 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দোয়ারাবাজারে নিখোঁজের ৬ দিনেও খোঁজ মিলেনি শিশু হাসাইনের

সোহেল তালুকদার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ছয় দিনেও সন্ধান মিলেনি কলাউড়া ফাযিল (ডিগ্রি) মাদ্রসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসাইন আহমদের (১৪)। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঢালিয়া গ্রামের প্রবাসী কবীর হোসেনের ছেলে হাসাইন গত ২৮ সেপ্টেম্বর বিকেলে সহপাঠী আবিরের সঙ্গে খেলতে বের হয়। পরে দুজনই নিখোঁজ হয়। আবিরকে একদিন পর ছাতক রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হলেও হাসাইনের খোঁজ মেলেনি।

আবির জানায়, তারা ছাতক হয়ে সিলেটে যায় এবং শাহজালাল (রহ.) মাজারে রাত কাটায়। সেখানে অপরিচিত দুইজন কিশোর তাদের কে রেলস্টেশনে নিয়ে যায়। পরে কৌশলে ছাতকে চলে আসে আবির। একজন ফিরে এলেও হাসাইন এখনো ফেরেনি।

হাসাইনের মা শাহীনূর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার সন্তানের সন্ধান চাই। ৬ দিন পার হয়ে গেছে এখনো কোন খোঁজ নেই।

এ দিকে নিখোঁজ হাসাইনের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তার মা-বাবা। পরিবারের পক্ষ থেকে যেকোনো তথ্য পেলে হাসাইনের মামার (০১৭৫০১৮৭৫৩৮) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, দু’জনেই স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে সিলেটে গিয়েছিল, আবির ফিরে এলেও সে এখনো আসেনি জেনেছি। এ বিষয়টি আমরা নজরে রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা