June 1, 2026, 10:55 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর একের পর এক অভিযোগ পালটা অভিযোগ তুলতে শুরু করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ফলাফলের জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে ক্যাম্পাসজুড়ে দেখা গেছে থমথমে পরিবেশ।
এদিকে, ক্যাম্পাস এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযোগ রয়েছে—বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে জড়ো হতে থাকেন জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়

ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের দুটি গ্রুপের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। শাহবাগ মোড়েও দুই দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এতে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জাগো নিউজকে জানিয়েছেন, ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ অন্য বাহিনীগুলোর সদস্যরা।

এর আগে বিকেলে ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘চরম ব্যর্থতার’ পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা