April 23, 2026, 9:57 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় গবাদিপশু জব্দ

সুয়েব রানা(সিলেট)

সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় গবাদিপশু জব

সুয়েব রানা(সিলেট)

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে সীমান্ত এলাকা থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গবাদিপশুর চালান আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একাধিক অভিযানে ২৩৭টি গরু ও ৪২টি মহিষসহ মোট ২৭৯টি পশু জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকী এলাকায় বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু আটক করে। একই দিন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহল দল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় পৃথক অভিযানে ৩২টি মহিষ এবং আরেকটি স্থানে ১০টি মহিষসহ মোট ৪২টি মহিষ আটক করে।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় অবৈধ গবাদিপশুর প্রবাহ রোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এক দিনে বিপুল পরিমাণ গবাদিপশু জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, আটককৃত গবাদিপশুর বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি কর্তৃপক্ষ মনে করে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে তথ্য পেলে ভবিষ্যতেও এ ধরনের সফল অভিযান পরিচালনা করা সম্ভব হবে।

দেশের সীমান্ত এলাকায় এ ধরনের সফল অভিযান শুধু অবৈধ চোরাচালান রোধেই নয়, বরং জননিরাপত্তা ও অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখছে। বিজিবির অব্যাহত তৎপরতায় সীমান্ত হবে আরও নিরাপদ, আর জনগণ পাবে স্বস্তির নিঃশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা