April 20, 2026, 11:50 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিপর্যস্ত হংকং-তাইওয়ান, ধেয়ে যাচ্ছে চীনের দিকে, টাইফুন রাগাসা

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে যেন বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে চীনের প্রশাসনিক এলাকা হংকং। প্রচণ্ড ঝড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি আর উঁচু ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ঝড়ো বাতাসের তাণ্ডবে একটি লেকের বাঁধ ভেঙে তাইওয়ানে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। 

বুধবার দুপুরের পর ঝড়টি আঘাত হানতে পারে চীনের দক্ষিণাঞ্চলে। দেশটির আবহাওয়াবিদরা রাগাসাকে ‘ঝড়ের রাজা’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। তাদের শঙ্কা এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অতিবৃষ্টি হতে পারে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০ লাখ মানুষকে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হংকংয়ে অসংখ্য গাছ সড়কের ওপর পড়ে আছে। তৈরি হয়েছে জলাবদ্ধতা। জলোচ্ছ্বাসের আঘাতে একটি অভিজাত হোটেলের কাচের দরজা ভেঙে ভেতরে পানি ঢুকেছে। শহরে জারি হয়েছে টাইফুনের সর্বোচ্চ সতর্কতা। ক্যাসিনো হাব হিসেবে পরিচিত ম্যাকাওয়ে বন্যার মতো পানি জমেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে নিচু এলাকায়। 

সড়কে কাদায় আটকে গেছে গাড়ি। বুধবার তাইওয়ানে।
ছবি: এএফপি

আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়ের আঘাতে তাইওয়ানে কয়েক দশকের পুরনো একটি লেকের বাঁধ ভেঙে যায়। এতে ১৪ জন মারা গেছেন, আহত হয়েছেন ১৮ জন। বিবিসি জানিয়েছে, নিখোঁজের সংখ্যা ১২৪। ঝড়ের প্রভাব দেখা গেছে ফিলিপাইনসের উত্তরাঞ্চলেও। সেখানে মারা গেছেন দুজন।

চীনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দুপুর থেকে রাতের মধ্যে টাইফুন রাগাসা দেশটির ওয়াংডং প্রদেশের ঝুহাই ও ঝানজিয়াংয়ের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় অন্তত ১০টি শহরের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা