এক আড়ায় ঝুলছিলেন স্বামী-স্ত্রী, কোমড় বাধা ওড়নায়
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:৫২ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক কলহের জেরে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই আড়ায় দুটো রশিতে ঝুলছিল তাদের মরদেহ। ওড়না দিয়ে বাধা ছিল তাদের কোমড়। সোমবার রাতে উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- অলি আহম্মেদ (৪০) ও তার স্ত্রী ছকিনা বেগম। অলি আহম্মেদ ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অলি আহম্মেদ মা শরিফা বেগমের সঙ্গে স্ত্রী ছকিনার ঝগড়া চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এরই জেরে গতকাল সন্ধ্যার পর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অলি আহম্মেদ ও ছকিনা বেগম।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।