ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার সকাল আটটা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা।