April 23, 2026, 11:14 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শাকসু নির্বাচন নভেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

শাকসু নির্বাচন নভেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে
ছবি-সংগৃহীত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০১:০৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হতে পারে। গতকাল রোববার উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে শাকসু নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সমকালকে বলেন, ‘আশা করছি, সবার সহযোগিতা পেলে এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে শিক্ষার্থীদের পরীক্ষা শেষে নভেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। আমরা মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করব। নির্বাচনের তারিখ নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদসহ যাবতীয় কাজ কমিশনের মাধ্যমে শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা নির্বাচন বন্ধ রাখব। এখানে সবাইকে নিয়ম মেনে অংশগ্রহণ করতে হবে।’

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯১ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া শাবিপ্রবিতে শাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। শাকসু প্রতিষ্ঠার পরে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হলেও ১৯৯৭ সালের পরে দীর্ঘ ২৮ বছরে নির্বাচন হয়নি। শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কর্মসূচি ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা