April 19, 2026, 5:36 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অ্যাপ চালু করা হচ্ছে

নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অ্যাপ চালু করা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গা পূজায় মণ্ডপে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে একটি অ্যাপ চালু করা হচ্ছে। কোনো পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এ অ্যাপের মাধ্যমে তা সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিত্র জানিয়ে দেবেন। এর ভিত্তিতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেবেন শীর্ষ কর্মকর্তারা।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা প্রতিশ্রুতি দিয়েছেন, এটি (দুর্গাপূজা) খুবই ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটি বড় ভূমিকা হলো, তারা পুরা সময়টা দেখার জন্য দিনে তিনজন রাতে চারজন লোক দেবেন যাতে মণ্ডপটা ২৪ ঘণ্টা পুরো অবজারভেশনে থাকে। আমাদের আনসার সদস্যও থাকবেন। তারাও পর্যবেক্ষণ করবে যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয়।

আপনারা বলেছেন যারা নির্বাচনে অংশ নিতে পারবে না তারা নাশকতা করার চেষ্টা করছে। তারা পূজাটাকে উপলক্ষ হিসেবে নেবে কিনা- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা দুষ্কৃতকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। এটা শুধু পূজা নয় সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের, আমাদের সবার। আমরা সবাই মিলে এটি প্রতিহত করব।

পূজার আগে প্রতিমা বানানোর অনেক সময় ভাঙচুর হয়। সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রিভেনটিভ (প্রতিরোধমূলক ব্যবস্থা) তো শুরু হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা