July 29, 2026, 7:12 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চীনা রাষ্ট্রদূতের কাছে দুটি হল নির্মাণের প্রস্তাব ডাকসুর

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন
Oplus_131072

চীনা রাষ্ট্রদূতের কাছে দুটি হল নির্মাণের প্রস্তাব ডাকসুর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকবৃন্দ সোমবার (২২ সেপ্টেম্বর) চীনা দূতাবাসে এক মতবিনিময় সভায় অংশ নেন

সভায় ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন ডাকসু নেতারা। এ সময় তারা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ে আরও দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব দেন।

আলোচনায় উল্লেখ করা হয়, প্রস্তাবিত ৫ হাজার ছাত্রী ধারণক্ষমতাসম্পন্ন চায়না-বাংলাদেশ মৈত্রী হল এর নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে। পাশাপাশি ডাকসু নেতৃবৃন্দের উত্থাপিত নতুন দুটি হল নির্মাণের প্রস্তাবকেও ইতিবাচকভাবে গ্রহণ করেন চীনা রাষ্ট্রদূত। তিনি আশ্বাস দেন, দ্বিতীয় ধাপে চীন এ প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে।

এছাড়াও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রীড়া, শিক্ষা, গবেষণা, বৃত্তি ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে চীন ঢাবি শিক্ষার্থীদের পাশে থাকবে।

সভা শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে স্মারক উপহার প্রদান করেন। বিপরীতে ডাকসুর নেতাদেরও শুভেচ্ছা স্মারক তুলে দেন চীনের রাষ্ট্রদূত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা