June 13, 2026, 5:13 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৮

Senior News Reporter Foyej Al amin
Oplus_131072

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন এজাহারভুক্ত ও পাঁচজন তদন্তে চিহ্নিত আসামি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা। ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ।

তিনি বলেন, মঙ্গলবার মামলার প্রেক্ষিতে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে এজাহারভুক্ত আসামি ও তদন্তের স্বার্থে গ্রেফতার রয়েছেন।

চবিতে হামলার ঘটনায় মামলা নিয়ে ধোঁয়াশা

এজাহারভুক্ত আসামিরা হলেন: মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন(২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।

তদন্তে চিহ্নিত আসামিরা হলেন: মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ(৩০), মে. আরমান(২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা

চবিতে সংঘর্ষে ৪২১ শিক্ষক-শিক্ষার্থী আহত

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাফিয়া খাতুনের ভাড়া বাসার গেট খোলাকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এ সময় আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্র, লাঠি-সোটা, রামদা ও ইট-পাটকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও আক্রমণ চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা