April 22, 2026, 9:42 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের

সিনিয়র নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

জাতীয় পার্টির কার্যালয় থেকে সাইনবোর্ড ও গ্রিলসহ বিভিন্ন মালামাল ও কাগজপত্র নিয়ে যান গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। ডাকবাংলা মোড়, খুলনা, ৩ সেপ্টেম্বর
জাতীয় পার্টির কার্যালয় থেকে সাইনবোর্ড ও গ্রিলসহ বিভিন্ন মালামাল ও কাগজপত্র নিয়ে যান গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। ডাকবাংলা মোড়, খুলনা, ৩ সেপ্টেম্বরছবি
খুলনায় জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ ছাড়া সড়ক অবরোধ করে জাপা চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করা হয়। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে চারটার দিকে নগরের ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। মিছিলকারীরা জাপা কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর চালান। কার্যালয়ের গ্রিল খুলে রিকশায় করে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র রাস্তায় এনে আগুন দেওয়া হয়। এরপর মিছিলকারীরা ফেরিঘাট মোড়ে ফিরে জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মসূচি চলে।

গণ অধিকার পরিষদের নেতারা জানান, দলের সভাপতি নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল।

গণ অধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি জি এম আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল নিয়ে ফেরার সময় জাতীয় পার্টির অফিসের পাশের মাহিন্দ্রাস্ট্যান্ডে আমাদের কর্মীরা গাড়ি সরাচ্ছিলেন। তখন কিছু মানুষ—তারা জাপা না আওয়ামী লীগের কর্মী, তা আমরা নিশ্চিত নই—আমাদের দল ও নেতাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন। এ সময় আমাদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে জাপা অফিসের সাইনবোর্ড খুলে নেন। এরপর আমরা ফেরিঘাট মোড়ে কিছুক্ষণ অবস্থান করে চলে আসি।’

ভাঙচুরের পর দলীয় কার্যালয়ের সব মাল লুট করা হয়েছে দাবি করেছেন জাপার মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল ও সাইনবোর্ডের লোহালক্কড় পর্যন্ত খুলে নিয়ে গেছেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ৩০ আগস্ট খুলনায় জাপা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। আজ ভাঙচুরের সময় পুলিশ উপস্থিত থাকলেও তাঁদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম প্রথম আলোকে বলেন, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে জাপা কার্যালয় ভাঙচুর করেছেন। এখন পরিস্থিতি শান্ত। এ ঘটনায় এখনো পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা