July 29, 2026, 9:11 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে: তাসনিম জারা

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে: তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট
বার্তা বাজার

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ণ

নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে ডিম হামলা ও গালাগালির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তারা। সেই অপমান নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে এনসিপির শীর্ষস্থানীয় এ নেত্রী লিখেছেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।

ডা. তাসনিম জারা লিখেন, ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন—
– একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন।
– একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।
– রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
– একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
– একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না।
– একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়া।

তিনি আরও লিখেন, আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা