April 22, 2026, 11:08 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাষ্ট্রীয় সম্পদ লুটকারীদের ক্ষমতার চাবি দেবেন না: জামায়াত আমির

নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

রাষ্ট্রীয় সম্পদ লুটকারীদের ক্ষমতার চাবি দেবেন না: জামায়াত আমির

২৪ ঘন্টার খবর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১৫

যারা অতীতে রাষ্ট্রের সম্পদ লুট করে অর্থ-বিত্তের পাহাড় গড়েছে তাদের হাতে ক্ষমতার চাবি না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় যেতে পারলে জামায়াতের এমপিরা অতিরিক্ত সরকারি সুবিধা ভোগ করবেন না।

শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল আন্ড কলেজ প্রাঙ্গণে কাফরুল দক্ষিণ থানার ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। ২ আগস্ট তার বাইপাস সার্জারি হয়। শুক্রবারের কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে ফিরেছেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত এমন রাষ্ট্র চায়, সেখানে ধর্মের নামে বৈষম্য করা হবে না। নারী ও পুরুষ নির্বিশেষে ভয় ও শঙ্কামুক্ত থাকবেন। দেশ হবে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসন মুক্তি। জামায়াতের দুইজন মন্ত্রী ২০০১ সাল থেকে পাঁচ বছর তা, প্রমাণ করে গেছেন।’

ক্ষমতায় যেতে পারলে চিকিৎসার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির নিজের অসুস্থ হয়ে পড়ার বিবরণ দিয়ে বলেন, ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিকেল বোর্ড, বিদেশে অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্র যেতে বলেছিলেন। তখন বললাম, ‘আল্লাহ যদি সেখানে সুস্থ করতে পারেন, তাহলে তিনি চাইলে আমার জন্মভূমি বাংলাদেশেও সুস্থ করতে পারেন’। হাঁচি কাশি হলেও বিদেশে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেশে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

থানা আমির আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা