April 19, 2026, 6:58 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দৈনন্দিন যেসব খাদ্যাভ্যাসে রক্তচাপ বাড়ে

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

দৈনন্দিন যেসব খাদ্যাভ্যাসে রক্তচাপ বাড়ে

 আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ | ০২:৪৬ পিএম

উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণ। মানসিক চাপ, বংশগত কারণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ালেও আমাদের খাদ্যাভাস রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন আমরা যেসব খাবার খাই তার মধ্যে অনেক খাবারই সময়ের সাথে সাথে নীরবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যেমন-
চিনিযুক্ত পানীয়
​কোমল পানীয় ও কৃত্রিম ফলের রসে চিনি থাকে। এসব মিষ্টিযুক্ত খাবার ওজন বাড়ায়। সেই সঙ্গে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এতে রক্তচাপেরও ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ফ্রুক্টোজ গ্রহণে হৃদরোগেরও ঝুকি বাড়ে।  চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে ভেষজ চা, পানি এবং প্রাকৃতিকভাবে পাওয়া মিষ্টি পানীয় পান করুন। 

কফি
কফিতে থাকা ক্যাফেইন হৃদপিণ্ড এবং রক্তনালীগুলি উদ্দীপিত করে অস্থায়ীভাবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যদিও অল্প পরিমাণে কফি খাওয়া সাধারণত নিরাপদ। তবে অতিরিক্ত কফি গ্রহণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। দিনে ১ বা ২ কাপের বেশি কফি না খাইয়াই নিরাপদ। 

ইনস্ট্যান্ট নুডলস
এই খাবারগুলিতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি থাকে । ইনস্ট্যান্ট নুডলসের এক প্যাকেটে দৈনিক লবণ গ্রহণের অর্ধেকেরও বেশি থাকে। বেশি পরিমাণে বা নিয়মিত এ ধরনের খাবার খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। 
প্রক্রিয়াজাত মাংস
​প্রক্রিয়াজাত মাংস সংরক্ষণ করতে সাধারণত অতিরিক্ত লবণ বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হয়। এসব সংরক্ষণকারী উপাদান রক্তনালির উপর প্রভাব ফেলে। যার ফলে রক্তচাপের ঝুঁকি বাড়ে।যতটা সম্ভব প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলুন। বাজার থেকে কেনা তাজা মাংস খাওয়ার চেষ্টা করুন। 

পনির 
পনির ক্যালসিয়াম, প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তবে এতে সোডিয়াম থাকে। ঘন ঘন এবং বেশি পরিমাণে পনির খেলে রক্তচাপ বৃদ্ধি পায়।

বেকারি পণ্য 
সব ধরনের বেকারি পণ্যে স্বাদ বাড়াতে অতিরিক্ত সোডিয়াম ব্যবহার করা হয়। এ ধরনের খাবার রক্তচাপের ঝুঁকি বাড়ায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা