নরসিংদীতে গৃহবধূ খুন
নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গৃহবধূ খুন হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ফেরদৌসী আক্তার (৩৫) নামের ওই গৃহবধূ দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোকবালী খোদাদিলা এলাকা থেকে পাঁচটি স্পিডবোটে করে সন্ত্রাসীরা এলাকায় প্রবেশের চেষ্টা করে। এ সময় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হলে ফেরদৌসী আক্তারের শরীরে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।