April 20, 2026, 12:06 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্বশত্রুতার জেরধরে সংঘর্ষে নিহত ১ ,আহত ১০,আটক ৪ জন

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) । তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

(শুক্রবার) ১৯ সেপ্টেম্বর দুপুরে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছেন জামালগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুল মতিনের দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সকালে সংঘর্ষের আশংকা দেখা দিলে গ্রামবাসী সালিসের মাধ্যমে দমন করেন। কিন্তু দুপুরে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালে সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নাল হোসেন জানান, দীর্ঘদিনের পূ্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে, বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছেন।আটককৃতরা হলেন ১/নুর আলম (৫০)২/সাখাওত হোসেন(৩২)৩/ ইমার হোসেন(৩০) ওলি আহমেদ (৫০) বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানান জামালগঞ্জ থানা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা