July 29, 2026, 12:08 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বললেন ম্যাজিস্ট্রেট

মাহফুজ আহমদ রিপোর্টার

সাংবাদিকদের প্রকাশ্যে ‘সন্ত্রাসী’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের বিরুদ্ধে। এদিকে এ ঘটনার পরপরই তাকে করতোয়া নদীর আওলিয়া ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তিন বছর পূর্তিতে স্মরণসভা ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকেরা ঘটনাস্থলে যান। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন।
এসময় ঘাটে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান সাংবাদিকদের নৌকায় উঠতে বাধা দেন। একই সময়ে তিন–চারটি নৌকায় মোটরসাইকেলসহ যাত্রী পারাপার হতে দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন তোলেন যখন অন্যরা মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছেন, আমরা কেন সংবাদ সংগ্রহের কাজে যেতে পারব না?

এসময় ক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনি আল জাজিরার সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না। এ সময় সাংবাদিকদের ক্যামরা ধরা দেখে তিনি আরও রেগে গিয়ে বলেন, ‘আপনারা সন্ত্রাসী, আপনাদের কর্মকাণ্ড সন্ত্রাসী।’

শতাধিক মানুষের সামনে সাংবাদিকদের এভাবে অপমানিত করায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।এ বিষয়ে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ফাহিম হাসান বলেন, ‘আমরা মহালয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে ম্যাজিস্ট্রেট আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেন। অথচ ঘাট ফাঁকা ছিল এবং অন্যদের মোটরসাইকেল পার হতে দেখা যায়। এমনকি ইউএনও নিজেও মোটরসাইকেল নিয়ে নৌকায় পারাপার করছিলেন। তাহলে সাংবাদিকদের কেন বাধা দেওয়া হলো?’
কালবেলার সাংবাদিক মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের সাংবাদিক পরিচয় শুনে তিনি রেগে গিয়ে বলেন, আল জাজিরা সাংবাদিক হন যে সাংবাদিক হন, যেতে পারবেন না এরপর তিনি আমাদের উদ্দেশে বলেন, ‘আপনারা তো সন্ত্রাসী।’ এভাবে সাংবাদিকদের সন্ত্রাসী বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার সময় উপস্থিত বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি। বরং তিনি মন্তব্য করেন, ‘কি পারেন করেন।’
অভিযোগ প্রসঙ্গে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে তাৎক্ষণিকভাবে আওলিয়া ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা