April 20, 2026, 12:09 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নারীসহ ৯ জন ধরা র‌্যাবের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

সিলেটজুড়ে র‌্যাবের বিশেষ অভিযান : নারীসহ ৯ জন ধরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১০

সিলেটে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে এক নারীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজারের বিসমিল্লাহ রেস্ট হাউসে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৩) ও রেবেকা আক্তার লিপি (৩৬) নামের দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টুকের বাজার থেকে আরও ২১ বোতল ফেনসিডিলসহ গোলাপ মিয়া (২৩) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস গাড়ি থামিয়ে ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন— বিজয় হোসেন (৩০), মিজানুর রহমান (৩১), আব্দুর রব (৪৫), পারভেজ আলী (২৫), হুমায়ুন কবির (৪৬) ও আমির হোসেন (৪৩)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত মাদক ও গাড়িসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা