শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জকিগঞ্জ থানা পুলিশের আয়োজনে “প্রস্তুতিমুলক সভা”
জকিগঞ্জ থানা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় জকিগঞ্জ বাজারের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল, সিলেট, বিশেষ অতিথি, মোঃ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ, সিলেট, প্রণব বিশ্বাস, এসি ল্যান্ড, জকিগঞ্জ। সভায় বৃষ্টি উপেক্ষা করে থানা এলাকার ৮৫ টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।
তাছাড়া উপস্থিত ছিলেন ফায়ারসার্ভিস, বিজিবি, পল্লী বিদ্যুৎ ও আনসার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানা, সিলেট।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দূর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে দায়িত্ব নিয়ে সর্তক অবস্থানে থেকে সহযোগীতা মূলক কাজ করার অনুরোধ করেন। পরিশেষে কোথায় কোন অপ্রীতিকর কিংবা পূজা মন্ডবে যেকোন ধরনের সমস্যা সম্মুখীন হলে তাৎক্ষনিত জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।