April 23, 2026, 11:14 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন আর নেই

সোহেল তালুকদার

জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন আর নেই

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ পৌরসভা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পঙ্গবট জামে মসজিদের সভাপতি রাজনীতিবিদ বাবুল হোসাইন (৫৫) আর নেই। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

বৃহস্পতিবার রাত ২ টার দিকে সিলেট ওয়েসিস হাসপাতালে তিনি শেষ:নিশ্বাস ত্যাগ করেছেন। জানাজার সময় তাৎক্ষণিক নির্ধারণ করা হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল হোসাইন দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। চলতি সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সিলেট এম.এ.জি. ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে পরে সিলেট ওয়েসিস হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই তিনি রাত ২ টা ১০ মিনিটের দিকে শেষ:নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক জনপ্রতিনিধি বাবুল হোসাইনের মৃত্যুতে জকিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, “বাবুল হোসাইন ছিলেন সৎ, দায়িত্বশীল ও সমাজসেবক রাজনীতিবিদ। তাঁর উপস্থিতি ও পরামর্শ সবসময় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাবুল হোসাইনের মৃত্যুতে পৌরবাসী একজন প্রকৃত রাজনৈতিক নেতাকে হারিয়েছে। আগামী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা