১। সিলেট মহানগরী কে যানযট মুক্ত রাখার জন্য নগরীতে ব্যাটারীচালিত রিকশা, রেজিষ্ট্রেশন বিহীন / ভূয়া নম্বর প্লেট যুক্ত কোন যানবাহন সিলেট মহানগরীতে চলাচল করতে পারবে না।
২। অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যক সিএনজি চালিত থ্রি হুইলারের অধিক যানবাহন রাখা যাবে না।
৩। অননুমোদিত স্ট্যান্ডে পার্কিং করা যাবে না।
৪। মোটরসাইকেল চালক এবং সহযাত্রী উভয়কেই হেলমেট পরিধান করতে হবে।
৫। সকাল ৮:০০টা হতে রাত ১০:০০ টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি প্রবেশ করতে পারবে না।
জনস্বার্থে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কতৃক এ আদেশ জারি করা হলো।