April 23, 2026, 11:11 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দাম কমেছে দেশি মালটা

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

দাম নেমেছে কেজিপ্রতি ৮০ টাকায়, দেশি মাল্টা কি আসলেই দেশি
ফয়েজ আল আমিন
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০
ফলো করুন
২৪ ঘন্টার খবর

কারওয়ানবাজারে ভ্যানে মাল্টা নিয়ে বসেছেন বিক্রেতা। এসব মাল্টা কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছেছবি: প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারে গত সোমবার সন্ধ্যায় ফল কিনতে গিয়েছিলেন জেসমিন আক্তার নামের একজন গৃহিণী। ভ্রাম্যমাণ ফলের দোকানগুলোয় দেশি ও বিদেশি মাল্টার দাম যাচাই করে দেখছিলেন তিনি।

বিক্রেতার সঙ্গে দর–কষাকষি করে দুই কেজি দেশি মাল্টা ১৬০ টাকা দিয়ে কিনলেন জেসমিন। কেজি পড়ল ৮০ টাকা।

রাজধানীর কাঁঠালবাগান এলাকার বাসিন্দা জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিদেশি মাল্টার দাম অনেক। সব সময় কেনার মতো অবস্থা থাকে না। দেশি মাল্টা দামে সস্তা। তাই বিকল্প হিসেবে দেশি মাল্টা কিনলাম।’

রাজধানীর ভ্রাম্যমাণ ফলের দোকানগুলোয় বিদেশি ফলের সঙ্গে রাখা হয় গাঢ় সবুজ মাল্টা। বিদেশি মাল্টার দাম যেখানে কেজিপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা, সেখানে দেশি মাল্টা পাওয়া যায় বাজারভেদে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। কিছুদিন আগেও বিদেশি মাল্টার কেজি ৪০০–৪৫০ টাকা ছিল।

কয়েক বছর আগেও দেশি মাল্টার দাম বেশি ছিল, কেজিপ্রতি ১৫০ টাকার আশপাশে। এ বছর দাম আগের চেয়ে বেশ কম।

দেশি মাল্টা খেতে মিষ্টি, বিদেশি মাল্টার চেয়ে কম। তবে কাছাকাছি। রস কিছুটা কম। তবে বিদেশি মাল্টার তুলনায় দাম অনেক কম বলে মধ্যম আয়ের ক্রেতারা দেশি মাল্টাও কিনছেন।

খাগড়াছড়ি সদরের পল্টনজয়পাড়া এলাকায় মাল্টার চাষ
খাগড়াছড়ি সদরের পল্টনজয়পাড়া এলাকায় মাল্টার চাষফাইল ছবি
যে ভ্রাম্যমাণ দোকানির কাছ থেকে জেসমিন আক্তার মাল্টা কিনেছেন তাঁর নাম মো. ইব্রাহিম। ৪০ বছর বয়সী এই ব্যবসায়ীর বাড়ি পটুয়াখালী। কারওয়ান বাজারে পাঁচ বছর ধরে ফলের ব্যবসা করেন তিনি।

ইব্রাহিম প্রথম আলোকে বলেন, কয়েক সপ্তাহ আগে দেশি মাল্টা বাজারে আসছে। চাহিদাও ভালো। শুরুতে সরবরাহ কম থাকায় দাম একটু বেশি ছিল। এখন কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা