April 23, 2026, 11:12 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা সিলেট মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল মা ছেলে

স্টাফ রিপোর্টার : মো: মাহফুজুল ইসলাম

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৩১

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-ছোট ছেলে নিহত হন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও ছেলে তোকি আহমেদ (৪)।

দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা চাপা দেওয়া বাস আটক করে রাখেন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটি জব্দ করে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি ব্যবস্থা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা