July 29, 2026, 4:19 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ভোট পড়েছে ৬১ শতাংশ জাকসুতে ১০ ছাত্রী হলে

স্টাফ রিপোর্টার : ফয়েজ আল আমিন

ভোট পড়েছে ৬১ শতাংশ জাকসুতে ১০ ছাত্রী হলে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৪:১৭
ফলো করুন
২৪ ঘন্টার খবর
জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫ নম্বর ছাত্রী হলে
জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন ছাত্রীরা। আজ বৃহস্পতিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রায় ৩৯ শতাংশ ছাত্রী ভোট দেননি। দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রীদের ১০টি হলে ৬১ শতাংশ ভোট পড়েছে।

বিভিন্ন আবাসিক হলে স্থাপিত কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে। আজ সকাল নয়টা থেকে জাকসু ও ২১টি হলে হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়; চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে নানা কারণে কয়েকটি কেন্দ্রে নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহণ করা হয়।

জাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭৪২ জন। বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি আবাসিক হলের মধ্যে ছাত্রীদের ১০টি। জাকসু ও হল সংসদ নির্বাচনে এসব হলে মোট ভোট পড়েছে ৩ হাজার ৫১১টি। সে হিসাবে ছাত্রীদের মোট ভোটারের ৬১ দশমিক ১৪ শতাংশ ভোটার উপস্থিতি ছিলেন।

১০ হল সংসদে ২৪ পদে ভোট
যেকোনো আন্দোলন–সংগ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে এবারের নির্বাচনে ছাত্রীদের প্রার্থী হওয়ার ক্ষেত্রেও আগ্রহ কম ছিল। জাকসুতে ২৫টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ১৭৭ জন। এর মধ্যে মাত্র ৪৬ জন ছিলেন ছাত্রী। এই ২৫টি পদের মধ্যে ছাত্রীদের জন্য নির্ধারিত ছয়টি পদ রয়েছে। এই ৬টি পদেই প্রার্থী ছিলেন ৩৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা