July 29, 2026, 12:10 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

তৃতীয়বারের মতো খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট

News Reporter Foyej Al amin
Kaptai

তৃতীয়বারের মতো খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৫৪ পিএম

কাপ্তাই বাঁধফাইল ছবি
ভারী বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে তৃতীয়বারের মতো আজ সোমবার দুপুরে কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়।

বাঁধের গেট খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি প্রথম আলোকে বলেন, হঠাৎ করে হ্রদের তীরবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। আজ বেলা আড়াইটায় পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৬৫ ফুট। বিপৎসীমা অতিক্রম করায় ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
১০৮ ফুট উচ্চতা কাপ্তাই হ্রদের বিপৎসীমা হিসেবে নির্ধারণ করা হয়। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।
এর আগে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ৫ আগস্ট ১৬টি গেট খুলে দেওয়া হয়েছিল। ধাপে ধাপে পানির উচ্চতা কমে আসায় ১২ আগস্ট তা বন্ধ করা হয়েছিল। এরপর আবার পানি বৃদ্ধি পাওয়ায় ২০ আগস্ট রাতে দ্বিতীয় দফায় খোলা হয় বাঁধের গেট। পানির উচ্চতা কমে আসায় ২৩ আগস্ট বন্ধ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা