April 23, 2026, 11:37 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতা পদ হারালেন

News Reporter: Abdullah Al Mijan

আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতা পদ হারালেন
মো. সিরাজুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ২১:১০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ২১:১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ‘পৈতৃক সম্পত্তি’ দাবি করে নিজেদের ‘জমিদার’ আখ্যা দেওয়া বক্তব্যের জেরে পদ হারালেন জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলাম। দলটির চট্টগ্রাম উত্তর জেলা কর্মপরিষদের জরুরি বৈঠকে আজ রোববার তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম বিষয়টি সমকালকে নিশ্চিত করে বলেন, ‘সংগঠন এ বক্তব্যকে বিনয়ের পরিপন্থী মনে করেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে—এটা আমরা মেনে নেব না।’

সভায় দেওয়া তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরদিন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভও করেন।

জানা গেছে, সিরাজুল ইসলাম চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তাঁর প্রার্থিতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা