April 20, 2026, 12:08 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফয়েজ আমিন রিপোর্টার

সিলেট জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযানে মাঠে রয়েছে। এরই অংশ হিসেবে সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ৫টা ১৫ মিনিটের দিকে জকিগঞ্জ থানার ৫ নং সদর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক হয়ে বাবুর বাজারগামী সিএনবি রাস্তায় নিয়মিত টহল চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রায়হান উদ্দিন রেহান (৪৫)। তিনি মৃত মখদ্দছ আলীর পুত্র ও রিনা বেগমের সন্তান। তার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ থানার ৫ নং সদর ইউনিয়নের লালাগ্রাম সহিদাবাদ গ্রামে।

তল্লাশীকালে তার কাছ থেকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।

জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদক চোরাচালান দমন ও অপরাধীদের চিহ্নিত করতে জেলা পুলিশ সিলেটের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা