June 13, 2026, 6:52 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সিলেটে জিপিএ-৫ সংবর্ধনা

সিনিয়র নিউজ রিপোর্টার ফয়েজ আল আমিন

সিলেটে জিপিএ-৫ সংবর্ধনা
তোমরাই জাতিকে আলোর পথ দেখাবে
প্রতিনিধিশাহজালাল বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬
ফলো করুন
২৪ ঘন্টার খবর
আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শুক্রবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে
সিলেটে শিখো–প্রথম আলো আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শুক্রবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনেছবি: আনিস মাহমুদ
‘এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তোমরা দেশ ও বিশ্বে প্রাথমিক স্বীকৃতি পেয়েছো। তোমরা যে প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ হয়েছো, এর মাধ্যমে ভবিষ্যতের অনেক প্রতিযোগিতার দরজা উন্মুক্ত হবে। তোমরাই জাতিকে আলোর পথ দেখাবে। দেশের কল্যাণ তোমাদের হাত ধরেই চূড়ায় পৌঁছাবে।’

আজ শুক্রবার সকালে সিলেটে শিখো-প্রথম আলো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহ–উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম এ কথাগুলো বলেন।

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেটে শিখো–প্রথম আলো আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে
সিলেটে শিখো–প্রথম আলো আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনেছবি: আনিস মাহমুদ
আজ সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের কোলাহলে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সকালের মেঘাচ্ছন্ন আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি বাধ সাধলেও হাজারো শিক্ষার্থীর হইহুল্লোড়, আনন্দ-উচ্ছ্বাসে সংবর্ধনা অনুষ্ঠান উৎসবে রূপ নেয়। ক্যাম্পাসের সবুজ অঙ্গনে ভরে ওঠে প্রাণোচ্ছলতায়। হাজারো শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কয়েক শ অভিভাবক ও সুধীজন।
সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। তিনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন।

সিলেটে শিখো–প্রথম আলো আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
সিলেটে শিখো–প্রথম আলো আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েছবি: আনিস মাহমুদ
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বক্তব্য দেন সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ ফয়জুল হক, মদনমোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুহিবুর রহমান ও প্রথম আলোর আঞ্চলিক সংবাদবিষয়ক সম্পাদক তুহিন সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ফারিহা হক ও সদস্য প্রত্যাশা তালুকদার।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ ফয়জুল হক বলেন, ‘আগামীর বাংলাদেশের সূর্যসন্তান তোমরা। তবে তোমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তুমিই সবচেয়ে বড় বাধা। কারণ, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অজুহাত দেওয়া। এ জন্য অধ্যবসায়ী হতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাকে দৌড়াতে হবে, না হলে হেঁটে যেতে হবে, নয়তো হামাগুড়ি দিয়েও এগিয়ে যেতে হবে। থেমে যাওয়ার সুযোগ নেই।’

সহযোগী অধ্যাপক মুহিবর রহমান বলেন, ‘মানবীয় মানুষ হওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। মেধা, পরিশ্রম ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ মানুষ হয়ে উঠতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের অবাধ্য তোমরা হবে না।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। এতে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে ও সরাসরি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া শিখোর পক্ষ হতে আরেকটা কুইজ প্রতিযোগিতায় ছয়জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাছবি: আনিস মাহমুদ
অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আবদুল মুকিত। তিনি বলেন, ‘মেয়ের কারণে এখানে এসে কথা বলছি। তোমরা নিজেদের নামে পরিচিত হওয়ার জন্য কষ্ট করবে। পড়াশোনায় লেগে থাকা ও কষ্ট করায় তোমাদের সকালটা হবে আলোকিত। প্রথম আলো কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলার শপথ করান প্রথম আলোর আঞ্চলিক সংবাদবিষয়ক সম্পাদক তুহিন সাইফুল্লাহ। এতে কৃতী শিক্ষার্থীদের পক্ষে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য বলেন, ‘আমার খুব আনন্দ ও ভালো লাগছে। পড়াশোনা করে সফলতার জন্য এ সংবর্ধনা ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

সবশেষে গান পরিবেশন করেন লোকসংগীতশিল্পী আশিক। তিনি সিলেটের বেশ কয়েকটি আঞ্চলিক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সিলেটের সভাপতি দেব রায় সৌমেন ও শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি শাফিনুর ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা