চবিতে সংঘর্ষ: মামলার ৫৬ নম্বর আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার মামলার ৫৬ নম্বর আসামি মো. হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-৭ জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার আসামি এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তিনি স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও ছাত্রলীগ হাটহাজারী উপজেলার সহসভাপতি ইকবালের ঘনিষ্ঠ সহযোগী।
র্যাবের-৭ দাবি, হানিফ ও ইকবাল নির্দেশে হান্নান স্থানীয়দের সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত শনিবার রাত থেকে টানা সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাটহাজারী থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। মামলায় নাম উল্লেখ করা হয় ৯৫ জনের এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরও প্রায় এক হাজার জনকে। সেই মামলারই ৫৬ নম্বর আসামি মো. হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।