April 22, 2026, 11:11 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: রেজাউল করীম

Senior News Reporter Foyej Al amin
Oplus_131072

চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। কিন্তু যারা ক্ষমতার লোভে দেশকে ভারত বানিয়েছে, চাঁদাবাজি ও খুন খারাপিতে লিপ্ত, তাদের বাংলার মসনদে আর দেখতে চাই না।
নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সময় সংবাদ
নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সময় সংবাদ
আশিকুর রহমান পিয়াল

১ মিনিটে পড়ুন
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, ‘তারা নিজেরা ভাগ-বণ্টনের কারণে সমস্যায় জড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় নেতারাও আজ নিরাপদ নন, ব্যবসায়ীরাও নিরাপদ নয়। এমনকি সোহাগের মতো সন্তানকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই ইতিহাস দ্বিতীয়বার দেখতে চাই না।’

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপলু মোল্লা)। প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান।

আরও পড়ুন: দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার ও মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

দলীয় সূত্র জানায়, ‘নিরাপদ ও শালীনতার রায়পুরা গড়ার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা