April 19, 2026, 8:53 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সুনামগঞ্জে আওয়ামী দোসরদের কমিটিতে রাখায় বিএনপির মঙ্গলবারের কাউন্সিল বর্জন

ফয়েজ আল আমিন রিপোর্টার

সাংবাদিক বিপুল হাসানের দৈনিক আমাদের সময় যোগদান সুনামগঞ্জে আওয়ামী দোসরদের কমিটিতে রাখায় বিএনপির মঙ্গলবারের কাউন্সিল বর্জন এক পরিবারে বাপ-ছেলে পাঁচ নেতা; পিতা বিএনপির আহ্বায়ক পুত্র সহ-সভাপতি প্রার্থী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিজয় র‍্যালি করে মহানগর বিএনপি ডাকসুতে ১০৪ বছরে নির্বাচন ৩৭ বার বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তেজগাঁও কলেজ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন নাশকতার মামলায় বিএনপির ৫২ নেতাকর্মী আসামি,বিএনপি সেক্রেটারী প্রার্থী সহোদর আ,লীগ নেতা ওই মামলার প্রধান সাক্ষী রাজউকে ‘ডিজিটাল সেবা’র নামে হরিলুট শেরপুরের ঝিনাইগাতীতে এসডিএফ’র উদ্যোগে বিনামূল্যে সাবান বিতরণ নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া
বাংলাদেশ, রাজনীতি
সুনামগঞ্জে আওয়ামী দোসরদের কমিটিতে রাখায় বিএনপির মঙ্গলবারের কাউন্সিল বর্জন
আওয়ামী দোসদের উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটিতে রাখার অভিযোগ এনে সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির আজ মঙ্গলবারের কাউন্সিল বর্জন করা হয়েছে।
উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার পুর্ব নির্ধারিত দিনক্ষন ছিল।
সোমবার রাতে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাউন্সিলে সেক্রেটারী পদ প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক লাইভে কাউন্সিল বর্জনের ঘোষণা দেন।
কামালের অভিযোগ শুরু থেকে উপজেলা, উপজেলার ৭ ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলোতে আওয়ামী দোসরদের একটি বড় অংশকে কমিটিতে রাখা হয়েছে টাকার জন্য।
সোমবার দিবাগত রাতে উপজেলার বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক জুনাব আলী জানিয়েছেন কামাল হোসেন কাউন্সিল বর্জন করায় কোন প্রভাব পেলবে না আজ মঙ্গলবার পুর্ব নির্ধারিত কাউন্সিল সম্পন্ন হবে। তিনি আরো বলেন, কামাল ছাড়াও সেক্রেটারী পদে আরো দু’জন প্রার্থী রয়েছে এদের একজন সামাদ মুন্সী অপর জন নুরজামাল। এছাড়া অন্যন্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।
কামাল অভিযোগ করে বলেন, কাউন্সিলকে ঘিওে টাকার খেলা চলছে। অভিযোগ করায় সেক্রেটারী প্রার্থী সামসুল হকের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। সামাদ মুন্সীর ডামি প্রার্থী হলেন নুরজামাল। সামাদ মুন্সী সেক্রেটারী পদ বগল দাবা করতে সোমবার রাতে আওয়ামী ডেভিলদের মাফে নামিয়েছেন টাকার বান্ডিল দিয়ে ইউনিয়ন ও ইউনিয়নের ৯ ওয়ার্ডের কোন কোন কমিটির ভোটারদের ভোট কিনতে।
উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুল হক বলেন, আওয়ামী শাসনামলে নাশকতার মামলায় বিএনপির ৫২ নেতাকর্মী আসামি হয়ে কেউ ছিলেন জেল হাজতে আবার কেউ কেউ ছিলন ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে। ওই পাতানো মামলার প্রধান স্বাক্ষী ছিলেন বিএনপি সেক্রেটারী প্রার্থী সামাদ মুন্সীর সহোদর (ভাই) আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক কালা কুদ্দুছ । আওয়ামী লীগ-বিএনপি দুই সরকারের শাসনামলের সুবিধা ভোগী রিক্সা চালক থেকে সেই সামাদ মুন্সী এখন শত কোটি টাকার মালিক।
একই সাথে সামাদ নবগঠিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,আওয়ামী সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের হাত ধরে বিপুল অর্থ ব্যায় করে ফের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রপের চারাগাঁও স্থল শুল্ক ষ্টেশন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। দলের জেলা উপজেলা কমিটির নিকট এ নিয়ে অভিযোগ করায় টাকার বান্ডিল দিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করিয়েছে ওই সামাদ মুন্সী।
অভিযোগ উঠেছে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ ওরফে কালা কুদ্দুছের সহোদর (বড়ভাই) সামাদ মুন্সী ইতিমধ্যে ইউনিয়ন বিএনপির সেক্রেটারী পদ বাগিয়ে নিতে তোড়জোড় শুরু করায় দলটির নেতাকর্মীরাও সংক্ষুদ্ধ হয়ে উঠেছেন।
উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সেক্রেটারী প্রার্থী আব্দুস সামাদ মুন্সী কাউন্সিল বর্জন ও তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের আনীত অভিযোগের বিষয়ে বলেন, কামাল সেক্রেটারী প্রার্থী হয়ে ভোটারদের সাড়া না পেয়ে হতাশ হয়ে কাউন্সিল বর্জন করেছে। অন্যান্য অভিযোগ মিথ্যচার বলে দাবি করেন সামাদ মুন্সী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা