⚠ জরুরি বিজ্ঞপ্তি – সৌদির নতুন নিয়মাবলি প্রসঙ্গে
আসসালামু আলাইকুম,আরবি বছরের নতুন মাস থেকে সৌদি সরকার নতুন একটি নির্দেশনা জারি করেছে, যা সকল এজেন্সি ও যাত্রীদের জানা জরুরি। বিষয়গুলো নিচে স্পষ্টভাবে উল্লেখ করা হলো:1. নতুন কোম্পানির লাইসেন্স সমস্যাঃ রোজার ঈদের পরে সৌদিতে যেসব কোম্পানি গঠিত হয়েছে, তাদের বেশিরভাগ কোম্পানির কোনো দৃশ্যমান কার্যক্রম বা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি নেই। ফলে তারা তাদের কমার্শিয়াল লাইসেন্স আপডেট করতে পারছে না। 2. ইকামা ইস্যু বন্ধঃ উপরোক্ত সমস্যার কারণে, সৌদি সরকার এসব কোম্পানির ইকামা ইস্যু বন্ধ করে দিয়েছে।এখন থেকে নতুন করে ইকামা তোলা সম্ভব নয়। শুধুমাত্র জাওয়াজাত (সৌদির পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর) থেকে ইকামা তুলতে হবে, যার জন্য প্রতি ইকামার পেছনে ৬৫০ রিয়াল খরচ হবে। 3. আমাদের অবস্থান ও পদক্ষেপঃ ✅ আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি। ✅ তবে ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৬৫০ রিয়াল নিয়ে জাওয়াজাত থেকে ইকামা উত্তোলন করতে হবে।