April 20, 2026, 11:54 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শান্তিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টে দুই ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছে৷
সোমবার(১৮ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ম্যাচ চলাকালীন এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা। এ নিয়ে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে ম্যাচ আবারও শুরু হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে মাঠের উত্তেজনা গড়ায় দর্শকদের মধ্যে। মুহূর্তেই দুই ইউনিয়নের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে৷ পড়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে সুনামগঞ্জ সদর ও ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬ জনকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ও ১ জনকে সিলেট ওসমানীতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা