April 20, 2026, 11:52 am
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কোতোয়ালী মডেল থানাধীন সাগরদিঘীর পাড়ে জালিয়াত চক্রের আসল চেহারা উন্মোচন

সোহেল তালুকদার

কোতোয়ালী মডেল থানাধীন সাগরদিঘীর পাড়ে জালিয়াত চক্রের আসল চেহারা উন্মোচন

অদ্য ১৮ আগস্ট ২০২৫ খ্রি. বিকাল ৫টা ১৫ মিনিটে, সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে কোতোয়ালী মডেল থানাধীন সাগরদিঘীর পাড়স্থ এস.এ. ১৬৮৭ নং খতিয়ান, দাগ নং ৪১-এর ১.১০ একর ভূমি দখলকারী জালিয়াত চক্রের স্বরূপ উন্মোচন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মহোদয় জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, মাদক ব্যবসা, গ্যাং কার্যক্রমের কারণে স্থানীয় মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ আসার পর পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে।

তদন্তে বেরিয়ে আসে, কথিত ‘ড্রিম সিটি’ প্রকল্পটি একটি সংঘবদ্ধ চক্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জালিয়াতির মাধ্যমে গড়ে তোলা হয়। মূল জমির মালিক রজনী রঞ্জন দত্ত ও তার উত্তরাধিকারীগণ বহু আগেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু একটি প্রতারক চক্র ভুয়া পরিচয় ব্যবহার করে জাল এনআইডি, পাসপোর্ট, আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) ও রেজিস্ট্রিকৃত দলিল তৈরি করে জমি আত্মসাৎ করার চেষ্টা করে।

চক্রটির হোতারা হলেন—ইকবাল, সামরান, আনোয়ার, ছমিরন ও আইজ্যাক। এরা ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে এক সহজ-সরল মানুষকে রজনী রঞ্জনের ছেলে পরিচয়ে ব্যবহার করে জাল কাগজপত্র তৈরি করে।

পুলিশ কমিশনার বলেন,

“আমরা দীর্ঘদিনের জালিয়াতি সিন্ডিকেট ভেঙে দিতে সক্ষম হয়েছি। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।”

“এখানে স্থাপিত পুলিশ ক্যাম্প সম্পূর্ণ অস্থায়ী, যার মূল উদ্দেশ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা বজায় রাখা।”

“সরকারের মালিকানাধীন জায়গা সরকারের কাছেই থাকবে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা আইন অনুযায়ী ব্যবস্থাপনা নেবে।”

“অবৈধভাবে দখলকারীদের অনুরোধ করছি স্বেচ্ছায় এলাকা ছেড়ে দিন, অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে এলাকাটি থেকে জুয়ার আসর ভেঙে দিয়েছে, মাদক ব্যবসায়ী ও গ্যাং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে এখন এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন।

উল্লেখ্য, রজনী রঞ্জন দত্ত ১৯৪৬ সালে ভারতে চলে যান এবং তিনি ও তার উত্তরাধিকারীগণ মৃত্যুবরণ করার পর প্রতারক চক্রটি তার ১১০ শতক ভূমি দখলের উদ্দেশ্যে জাল-জালিয়াতির আশ্রয় নেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা