April 19, 2026, 9:01 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হাউসবোট থেকে পানিতে পড়ে মৃত্যু হয়েছে মাসুম মিয়া (৫) নামের এক শিশুর।
(শুক্রবার) ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে তাহিরপুর উপজেলার ছিলানী এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা নিখোঁজ থাকার পর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান।স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায়, ছুটির দিনে পরিবারসহ ১৫-১৬ জনের একটি দল সিলেট থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। তারা ‘লালন তরী নামের একটি হাউসবোটে চড়ে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল। চলন্ত নৌকার মাঝপথে হঠাৎ পানিতে পড়ে যায় শিশু মাসুম। তার বাবা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়লেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন।পরবর্তীতে খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে মাসুমের মরদেহ উদ্ধার করা হয়।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা