April 19, 2026, 7:16 pm
শিরোনাম :
জকিগঞ্জ ঐক্য পরিষদ সিলেট এর উদ্দোগে, অদ্য ০৭/০৩/২০২৬ ইংরেজি রোজ শনিবার সিলেট এর একটি অভিজাত হোটেলে, রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্টিত হয়! 🚨 ব্রেকিং নিউজ | জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স 📢 প্রেস বিজ্ঞপ্তি / ঘোষণা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো জকিগঞ্জের দরিয়াপুর গ্রামে জায়গা আত্মসাতের চেষ্টায় দা হাতে হুমকি, থানায় লিখিত অভিযোগ এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা জকিগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ হারালেন মসজিদের ইমাম ছাতকের মাঠে সোনালি সমুদ্র বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষক–কৃষাণী শাল্লায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ জকিগঞ্জের পূর্ব খলাদাপনিয়ায় গরু চুরির অভিযোগ: সিসি ক্যামেরায় শনাক্ত, পরিবারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

“চলবো মোরা একসাথে’ জয় করবো মানবতাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন কমিটি গঠন, ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷বৃহস্পতিবার(১৪ আগস্ট) দুপুরে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান৷পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্রস্তাবিত সভাপতি আলী হায়দারের(বাচ্চু মিয়া) সভাপতিত্বে ও সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আরজু মিয়া, পশ্চিম পাগলার সভাপতি আসাই মিয়া, পাথারিয়া ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক সায়াদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের সভাপতি আসাব আলী, শিমুলবাঁক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল জালাল, দরগাপাশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, জয়কলস ইউনিয়নের সিনিয়র সদস্য আব্দুস সালাম প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভার পর সবার সর্বসম্মতিক্রমে আলী হায়দারকে সভাপতি ও মুর্শেদ জায়গীরদারকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।এরপর সংগঠনের পক্ষথেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা